মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ফেরাতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ: ইসলামাবাদ সফরের আমন্ত্রণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থবির হয়ে থাকা আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এ উদ্দেশ্যে দেশটি ইরানের শীর্ষ আলোচকদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছে।

গতকাল সোমবার রাতে টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের আহ্বান জানান পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। একই সঙ্গে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও ইরানের প্রধান আলোচক বাকের গালিবাফকে চলতি সপ্তাহে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে আনাদোলু নিউজের এক সরকারি সূত্র নিশ্চিত করেছে।

তবে ইরানের পক্ষ থেকে এই আমন্ত্রণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি এবং সম্ভাব্য বৈঠকের তারিখ বা স্থান সম্পর্কেও কিছু জানা যায়নি। ইরান বারবার বলে আসছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা অব্যাহত থাকার দাবি করে আসছেন।

আনাদোলুর সূত্র জানিয়েছে, সম্ভাব্য বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা বর্তমানে উভয় পক্ষের সঙ্গে কাজ করছেন। এর আগে গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জুনে দুই পক্ষের মধ্যে যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল, সেটিও পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছিল, তবে সেই সমঝোতা শেষ পর্যন্ত কার্যকর হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ইউপিডিএফের মদতে ভূমি দখলের অভিযোগ, রামগড়ে সেনাক্যাম্প স্থাপনের দাবি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ফেরাতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ: ইসলামাবাদ সফরের আমন্ত্রণ

আপডেট সময় : ০২:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬