মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

রাজধানীতে মাদক, অস্ত্র ও জাল নোটসহ ৪৫৮ জন আটক: ডিএমপির বিশেষ অভিযান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র এবং জাল নোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল। এছাড়াও একটি ওয়ান শাটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ডিএমপির রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা, গোয়েন্দা (ডিবি) এবং সিটিটিসি বিভাগ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এগোলো টার্কিশ পেট্রোলিয়াম, দরপত্র কিনেছে ৫ বিদেশি সংস্থাও

রাজধানীতে মাদক, অস্ত্র ও জাল নোটসহ ৪৫৮ জন আটক: ডিএমপির বিশেষ অভিযান

আপডেট সময় : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬