মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির পদযাত্রা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে বন্দর রক্ষা কমিটি। সোমবার নগরের আগ্রাবাদ থেকে বন্দর অভিমুখে একটি পদযাত্রা বের করা হয়। বারিক বিল্ডিং মোড়ে পুলিশের বাধার মুখে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন। শ্রমিকদের মতামত উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের ব্যবস্থাপনা হস্তান্তর করা হলে তা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বন্দরের আধুনিকায়ন প্রয়োজন, তবে তা অবশ্যই রাষ্ট্রীয় মালিকানায় হতে হবে।

আগামী ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দিয়েছেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। সেখানে শ্রমিক, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান আয়োজকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির পদযাত্রা

আপডেট সময় : ০৫:১০:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬