মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ছাগলনাইয়ায় কিশোরীর মরদেহ উদ্ধার: রহস্য উদঘাটনে তদন্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোদা গ্রামে মাহি (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহি ওই গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে। পারিবারিক কলহের জেরে অভিমানে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অভিযোগ রয়েছে, পুলিশি প্রক্রিয়া শুরু হওয়ার আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে ছাগলনাইয়া থানার এসআই তানভীরের নেতৃত্বে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে এগোলো টার্কিশ পেট্রোলিয়াম, দরপত্র কিনেছে ৫ বিদেশি সংস্থাও

ছাগলনাইয়ায় কিশোরীর মরদেহ উদ্ধার: রহস্য উদঘাটনে তদন্ত

আপডেট সময় : ১০:০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬