মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার। উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকারম হোসাইন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আমির আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা সমাবেশে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে দুর্নীতি, অর্থপাচার ও অনিয়মের পথ বন্ধ হবে। এ কারণেই একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে নয়, জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায় এবং স্বাধীন গুম কমিশনের মতো উদ্যোগের বিরোধিতা করে, তারাই গণভোটের রায় মানতে চায় না।

বক্তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তাদের দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনে নামতে হবে—এমনটি প্রত্যাশিত ছিল না। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাক্রেডিটেশন না থাকলে ডিগ্রির মূল্য শূন্য: আইআইইউসি উপাচার্যের কঠোর হুঁশিয়ারি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল

আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬