বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক গত ৩১ জুলাই গভীর রাতে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে যান।
হাসপাতালে তিনি আহত আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আলিফকে সান্ত্বনা দেন এবং মহান আল্লাহর কাছে তাঁর আশু আরোগ্য প্রার্থনা করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















