ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রামুতে পুলিশের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে পুলিশের এক ঝটিকা অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ মো. সোহেল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের কাউয়ারখোপ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় এই সাফল্য পায় পুলিশ।

রামু থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিক্সন চৌধুরীর নেতৃত্বে একটি দল অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দিলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় গাড়িটি আটক করে। পরে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, অস্ত্র বহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সোহেল কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

রামুতে পুলিশের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬