ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নতুন কর ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের হল রুমে এক জনাকীর্ণ অনুষ্ঠানে এই বাজেট পেশ করা হয়। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে ৫২০ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৯২৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।

বাজেট বক্তৃতায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশালকে একটি আধুনিক ও মডেল নগরী হিসেবে গড়ে তোলাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। সীমিত রাজস্ব আয়ের মধ্যেও নাগরিক সেবার মান বাড়াতে কোনো ধরনের কর বৃদ্ধি না করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন এবং নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগরী বিনির্মাণে এই বাজেট বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রায় ১৫০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী নগরীতে বর্তমানে প্রায় ৬ লাখ মানুষ বসবাস করছেন। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দুর্নীতি ও অপচয় রোধের মাধ্যমে জনসেবা নিশ্চিত করা হবে। বাজেট অনুষ্ঠানে নগরবাসী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।

প্রশাসক শিরিন তার বক্তব্যে আরও বলেন, বরিশাল শুধু এই অঞ্চলের নয়, বরং গোটা বাংলাদেশের ঐতিহ্য বহন করে। নিজস্ব আয়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা মিটিয়ে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক ও পরিচ্ছন্ন বরিশাল গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

নতুন কর ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় : ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬