ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মাদ্রাসার নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রেশ অনন্যার বিশেষ উদ্যোগ: স্থাপিত হচ্ছে ন্যাপকিন ভেন্ডিং মেশিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মাদ্রাসার নারী শিক্ষার্থীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষা ও স্যানিটারি ন্যাপকিন প্রাপ্তি সহজতর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা’। দেশের বিভিন্ন মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

চলতি ২০২৬ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় নারী শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। শুধু ভেন্ডিং মেশিন স্থাপনই নয়, পিরিয়ডকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রতিটি প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় বিশেষ সেশনও পরিচালনা করা হচ্ছে।

ইতোমধ্যেই দেশের সাতটি শীর্ষস্থানীয় মাদ্রাসায় সফলভাবে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে, যার সুফল পাচ্ছেন হাজারো শিক্ষার্থী। এই তালিকায় রয়েছে মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। ফ্রেশ অনন্যা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীতে দেশের আরও শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে এই সেবা সম্প্রসারণ করা হবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা এই উদ্যোগ সম্পর্কে বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ন্যাপকিন সহজলভ্য করা নয়, বরং নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও পিরিয়ডবান্ধব পরিবেশ নিশ্চিত করা। পিরিয়ড একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এবং এটি নিয়ে সচেতনতা বৃদ্ধি নারীদের মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে শিক্ষার্থীদের সচেতন করতে পুলিশের মতবিনিময় সভা

মাদ্রাসার নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রেশ অনন্যার বিশেষ উদ্যোগ: স্থাপিত হচ্ছে ন্যাপকিন ভেন্ডিং মেশিন

আপডেট সময় : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬