ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দেশজুড়ে হামের প্রকোপ: মৃত্যু বেড়ে ৮৩৫, আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বমুখী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৫ জনে। মৃতদের মধ্যে ৯৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৭৩৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ২ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন। একই সময়ে নতুন করে ১৩৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৮৭৪ জনে পৌঁছেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে নতুন করে আরও ৮৭০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে সারা দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

দেশজুড়ে হামের প্রকোপ: মৃত্যু বেড়ে ৮৩৫, আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বমুখী

আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬