বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএমইউ) দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যথাযথ গুরুত্বের সাথে পালিত হয়েছে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ। ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এই মরণব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিএমইউর বি-ব্লক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে হেড অ্যান্ড নেক ক্যান্সার নিরাময় সম্ভব। তাই জনসচেতনতা বৃদ্ধিতে সব পক্ষকে আরও সক্রিয় হতে হবে।
র্যালি পরবর্তী আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা হেড অ্যান্ড নেক ক্যান্সারের বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা বিজ্ঞানের আধুনিক অগ্রগতি নিয়ে আলোকপাত করেন। সভায় অটোল্যারিঙ্গোলজি হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস সাত্তারের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা তামাক বর্জন ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এই ক্যান্সার প্রতিরোধের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























