ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গণপূর্তে নজিরবিহীন পদক্ষেপ: লটারির মাধ্যমে ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলী বদলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়।

পুরো প্রক্রিয়াটি তদারকি করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। লটারির ফলাফল অনুযায়ী, ঢাকা বিভাগে ৩১৭ জনসহ দেশের আটটি বিভাগের বিভিন্ন কার্যালয়ে এই প্রকৌশলীদের পদায়ন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন এবং রাজশাহী বিভাগে ৭৩ জন প্রকৌশলী নতুন দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বদলি ও পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা পক্ষপাতিত্ব রুখতেই এই লটারি পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। এর মাধ্যমে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে গতিশীলতা আসবে এবং কর্মকর্তাদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে। আগামী সপ্তাহে ইলেকট্রোমেকানিক্যাল শাখার প্রকৌশলীদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯৫০ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

গণপূর্তে নজিরবিহীন পদক্ষেপ: লটারির মাধ্যমে ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলী বদলি

আপডেট সময় : ০৫:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬