অবৈধভাবে বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ২৩ জন বাংলাদেশি নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে ওমনি এয়ারের একটি বিশেষ বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর সূত্র জানায়, ফেরত আসা এই ব্যক্তিরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন সময়ে উন্নত জীবনের আশায় দেশত্যাগ করেছিলেন। তারা দুবাই, কাতার ও ব্রাজিলসহ বিভিন্ন দেশ হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাদের আটক করে এবং আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
দেশে ফেরার পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে তাদের জরুরি সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাবার সরবরাহ করা হয়েছে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তারা দুপুরের দিকে বিমানবন্দর ত্যাগ করেন। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে গমনের ক্ষেত্রে অবৈধ পথ পরিহার করে সরকারি বৈধ মাধ্যম অনুসরণ করা জরুরি।
রিপোর্টারের নাম 
























