দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের শ্রম এলাকায় একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নারায়ণগঞ্জের আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় সুপারশপের ভেতরে থাকা বাংলাদেশিরা বের হতে না পেরে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর থেকেই নিহতদের পরিবার ও গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নিহতদের মধ্যে আলীরটেকের ক্রোকেরচর গ্রামের আপন আহমেদ (২২), ফাহিম, নুর মোহাম্মদ, তৈলখিরারচরের ফয়সাল, বক্তাবলী ইউনিয়নের শাহীন এবং মুন্সীগঞ্জের রাজ্জাক রয়েছেন। নিহত আপন আহমেদের বড় ভাই সৌদি প্রবাসী মো. জুয়েল জানান, চার বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যাওয়া তার ভাই বাড়ি পাকা করার স্বপ্ন দেখতেন। অপর নিহত শাহিনের চাচা মোক্তার হোসেন বলেন, নয় বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকা তার ভাতিজা সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশে ফিরতে চাচ্ছিলেন।
রিপোর্টারের নাম 

























