ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মোদির ‘ইনফ্লুয়েন্সার’ হওয়া উচিত, প্রধানমন্ত্রী নয়: অভিজিৎ দীপকের মন্তব্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপক। তিনি মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে নরেন্দ্র মোদির ‘ইনফ্লুয়েন্সার’ হওয়াই উচিত, কারণ তিনি এই কাজটি খুব ভালো করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR) প্রত্যাহার না করা হলে দেশজুড়ে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

মহারাষ্ট্রের নিজের শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দীপক বলেন, ‘আমার মনে হয়, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি সেই কাজটাই খুব ভালো করছেন। যদি তিনি এতই ভালো ইনফ্লুয়েন্সার হন, তাহলে প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে অন্য কাউকে দেশের কাজ করতে দিন।’

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রামে যুবসমাজকে উদ্দেশ্য করে প্রকাশিত একাধিক ভিডিওকে কেন্দ্র করেই দীপক এই মন্তব্য করেন। এর আগে কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও সংসদে একই প্রসঙ্গে মন্তব্য করে বলেছিলেন, ক্যামেরার অ্যাঙ্গেল বদলালেই জেন-জিদের (Gen-Z) সমর্থন পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর ক্যামেরার নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার।’

লোকসভায় সম্প্রতি পাস হওয়া প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়েও সরব হন সিজেপি প্রতিষ্ঠাতা। তার মতে, শুধু আইন তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। সেই আইন সঠিকভাবে কার্যকর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীপক বলেন, ‘দেশে অনেক ভালো আইন তৈরি হয়েছে। কিন্তু যারা সেই আইন কার্যকর করবেন, তাদের সদিচ্ছা না থাকলে কোনো আইনই কাজে আসবে না।’

তিনি দেশটির প্রধানমন্ত্রী ঘোষিত প্রশ্নফাঁস সংক্রান্ত দ্রুত বিচার আদালতের প্রসঙ্গেও কথা বলেন। তার অভিযোগ, ‘প্রধানমন্ত্রী তিন দিন আগে দ্রুত বিচার আদালতের কথা বলেছিলেন। মানুষ ভেবেছিল দ্রুত বিচার হবে। কিন্তু প্রথম শুনানিতেই সিবিআইয়ের (CBI) আইনজীবী উপস্থিত না থাকায় মামলার শুনানি পিছিয়ে যায়। তাহলে শুধু আইন বা ঘোষণা করে কী লাভ?’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের পরেই তেহরানের কৌশলগত পরিবর্তন, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

মোদির ‘ইনফ্লুয়েন্সার’ হওয়া উচিত, প্রধানমন্ত্রী নয়: অভিজিৎ দীপকের মন্তব্য

আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬