ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সংগীতাঙ্গনে লিজার নতুন সংযোজন: আসছে ‘তুমি বিহন’

এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে সানিয়া সুলতানা লিজা অন্যতম। একটি রিয়েলিটি শো থেকে তার পেশাগত যাত্রা শুরু হলেও, দীর্ঘ সময় ধরে তিনি তার কণ্ঠের মাধুর্য দিয়ে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন। লিজা বরাবরই মৌলিক গান প্রকাশে মনোযোগী ছিলেন। ক্যারিয়ারের শুরুতে ‘ভুল করে যদি কখনো’ গানটি দিয়ে মৌলিক গানের জগতে তার অভিষেক ঘটে, এরপর থেকে অসংখ্য মৌলিক গান উপহার দিয়ে তিনি শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন।

সেই ধারাবাহিকতায় এবার লিজার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন মৌলিক গান ‘তুমি বিহন’। গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। এর সংগীতায়োজন করেছেন আদিব শংকর এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।

নতুন গানটি প্রসঙ্গে লিজা বলেন, “ভালোবাসার অপেক্ষা, অভিমান আর না পাওয়ার গভীর অনুভূতি নিয়ে আসছে ‘তুমি বিহন’ গানটি। গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। আর মিউজিক ভিডিওটাও এক কথায় দারুণ হয়েছে। আমি খুব আশাবাদী আমার নতুন এই মৌলিক গানটি নিয়ে।”

লিজার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিল ‘তোমার রোদেলা আকাশে’। স্টেজ শো’র বাইরে লিজা তার একমাত্র কন্যাসন্তানকেই বেশি সময় দেন। মাঝেমধ্যে কোনো টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে তবেই তিনি বাসা থেকে বের হন।

এদিকে, লিজার সমসাময়িক অনেক শিল্পীই বর্তমানে স্টেজ শো নিয়ে কিছুটা হতাশ। বলা যায়, এই মুহূর্তে দেশে স্টেজ শোর সংখ্যা একেবারেই কম। তবে কেন এই সংখ্যা কমেছে বা কেনই-বা গ্রামে-গঞ্জে ও শহরে অনুষ্ঠান হচ্ছে না, তা শিল্পীদের কাছেও স্পষ্ট নয়। বর্তমানে দেশের সামগ্রিক ও অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না থাকায় বিগত বছরগুলোর তুলনায় আনুপাতিক হারে স্টেজ শো অনেকটাই কমেছে, যা নিয়ে শিল্পীরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তবে অনেকেই আশা করছেন, এই পরিস্থিতি দ্রুতই পরিবর্তিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালথায় প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ ইউএনও’র

সংগীতাঙ্গনে লিজার নতুন সংযোজন: আসছে ‘তুমি বিহন’

আপডেট সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬