ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিনে চ্যানেল আইতে বিশেষ আয়োজন

আগামীকাল ৩০ জুলাই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন। এই বিশেষ দিনটি উপলক্ষে চ্যানেল আই একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘বরেণ্য ববিতা’ প্রচার করবে। অনুষ্ঠানটি নির্মাণ ও সঞ্চালনা করেছেন আবদুর রহমান, যেখানে ববিতার বর্ণাঢ্য ক্যারিয়ার তুলে ধরা হবে। এটি আগামীকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সম্প্রচারিত হবে।

বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে অস্কারজয়ী বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। ১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে ‘সংসার’ সিনেমায় তার অভিনয় জীবনের শুরু, এরপর নায়িকা হিসেবে এহতেশামের ‘পিচঢালা পথ’ সিনেমায় নায়করাজ রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন।

১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ সিনেমায় ‘চাঁদনী’ চরিত্রে অভিনয়ের জন্য ববিতা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে ‘নয়নমনি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’ ও ‘কে আপন কে পর’ সহ একাধিক সিনেমায় অভিনয়ের জন্য তিনি আরও কয়েকবার জাতীয় পুরস্কারে ভূষিত হন। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

দীর্ঘ ক্যারিয়ারে ববিতা সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় প্রায় এক দশক আগে অভিনয় করেছিলেন। তার জন্মদিন উপলক্ষে এই বিশেষ আয়োজন চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক ভিন্ন মাত্রা যোগ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালথায় প্যানেল চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: তদন্তের নির্দেশ ইউএনও’র

কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিনে চ্যানেল আইতে বিশেষ আয়োজন

আপডেট সময় : ০৬:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬