ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা শিথিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. এম. এ. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা পর্যালোচনা করে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পৌর এলাকায় সভা-সমাবেশসহ জনসমাগমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আর কার্যকর থাকছে না।

এর আগে, মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ শহরে ‘জুলাই জাগরণ পদযাত্রা’কে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পরদিন বুধবার সকালে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠন একই সময়ে ও একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় জেলা প্রশাসন এই পদক্ষেপ নিয়েছিল।

প্রশাসনের ঘোষণার পর পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের পরেই তেহরানের কৌশলগত পরিবর্তন, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা শিথিল

আপডেট সময় : ১০:৫৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬