ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দুদকের নতুন নেতৃত্বে নজিরবিহীন আগ্রহ, সচিবালয়ে চলছে তদবির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এবার দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ পেতে নজিরবিহীন আগ্রহ দেখা গেছে। ইতোমধ্যে নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির কাছে তিন শতাধিক আবেদন জমা পড়েছে।

সূত্রমতে, সার্চ কমিটি বর্তমানে জমা পড়া আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করছে। এরই মধ্যে সচিবালয়ে শুরু হয়েছে তদবির। বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারক, সাবেক সচিব এবং আইনজীবী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেউ কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করারও চেষ্টা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ের দুজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং কয়েকজন সাবেক সচিব মন্ত্রণালয়ে এসেছিলেন। এদের মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।

দেশের একমাত্র দুর্নীতিবিরোধী সংস্থা দুদক গত চার মাস ধরে কার্যত অচল অবস্থায় রয়েছে। নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ না হওয়ায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, সম্পত্তি জব্দ, আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ আইনি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত ২ জুলাই দুদক চেয়ারম্যান ও কমিশনার পদের জন্য আবেদন আহ্বান করা হয় এবং জমা দেওয়ার শেষ দিন ছিল ১৩ জুলাই।

এবার দুদকের নেতৃত্বের জন্য নজিরবিহীন আগ্রহ দেখা গেছে। চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য সার্চ কমিটির কাছে তিন শতাধিক আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সচিব, অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী। এত বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় দুদকের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্চ কমিটি প্রার্থীদের পেশাগত অভিজ্ঞতা, সততা, প্রশাসনিক দক্ষতা, দুর্নীতি দমনের বিষয়ে অবস্থান, নেতৃত্বের সক্ষমতা এবং জনস্বার্থে কাজের রেকর্ডসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করছে। এরপর যোগ্য ব্যক্তিদের একটি সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সেখান থেকে আইন অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে। দুদকের বর্তমান বাস্তবতায় নতুন নেতৃত্ব নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

. কৌশলী ফাঁদ বনাম কৌশলগত নীরবতা: জুলাই আন্দোলনে জামায়াত-শিবির নিষিদ্ধের রাজনীতি

দুদকের নতুন নেতৃত্বে নজিরবিহীন আগ্রহ, সচিবালয়ে চলছে তদবির

আপডেট সময় : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬