গণহত্যার অভিযোগে অভিযুক্ত বিশ্বনেতাদের গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন ৪৬ শতাংশ মার্কিন নাগরিক। সম্প্রতি একটি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান মনে করেন, এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা উচিত।
জরিপের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের দাবিতে আলোচিত নেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ওঠা অভিযোগ এবং চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে এই মতামত প্রকাশ করেছেন জরিপে অংশ নেওয়া উত্তরদাতারা।
তবে এই জরিপটি যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়েছে এবং এতে মার্কিন ভোটারদের সুনির্দিষ্ট মতামত তুলে ধরা হয়েছে।
রিপোর্টারের নাম 
























