ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বেটিং বিতর্কে ইতালির কোচের দৌড় থেকে সরে দাঁড়ালেন পিরলো

ইতালি জাতীয় ফুটবল দলের নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো শেষ পর্যন্ত এই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রাশিয়ার একটি বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।

জানা যায়, ইতালিয়ান ফুটবল ফেডারেশন কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার অনীহার পর পিরলোকেই প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করছিল। তবে সংযুক্ত আরব আমিরাতে কোচিং করার সময় তিনি ফনবেটের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। সম্প্রতি মস্কোয় প্রতিষ্ঠানটির এক অনুষ্ঠানে তার উপস্থিতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইতালির রাজনৈতিক মহল ও ফুটবল প্রশাসনের একাংশে তীব্র সমালোচনার জন্ম দেয়।

বিতর্ক চরমে পৌঁছালে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে পিরলো জানান, তিনি আর ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী নন। তিনি লেখেন, ‘প্রতিষ্ঠান, ফেডারেশন এবং এর সঙ্গে জড়িত সবার প্রতি সম্মান জানিয়ে আমি এতদিন নীরব থাকাটাই বেছে নিয়েছিলাম। কিন্তু গত রাতে যখন জানতে পারলাম আমি আর ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী নই, তখন আমার মনে হয়েছে কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন।’

পিরলো আরও দাবি করেন, ফনবেটের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল সম্পূর্ণ বাণিজ্যিক এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক অবস্থান বা বার্তার সম্পর্ক নেই। ইতালির হয়ে ১১৬ ম্যাচ খেলা এই কিংবদন্তি বলেন, জাতীয় দলের দায়িত্ব পাওয়া তার জন্য ছিল বড় সম্মানের বিষয়। তবে ব্যক্তিগত মর্যাদা এবং ইতালিয়ান ফুটবলের স্বার্থেই তিনি এই দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

৪৭ বছর বয়সী পিরলোর কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালে জুভেন্টাসে, যেখানে তিনি ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিতেছিলেন। এরপর তুরস্কের ফাতিহ কারাগুমরুক, ইতালির সাম্পদোরিয়া এবং সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের ইউনাইটেড এফসির দায়িত্ব পালন করেন। তার সরে দাঁড়ানোর ফলে ইতালির নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আবারও অনিশ্চয়তায় পড়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: এক নারীর মৃত্যু, জুলাইয়ে আক্রান্ত সাড়ে চারশ ছাড়াল

বেটিং বিতর্কে ইতালির কোচের দৌড় থেকে সরে দাঁড়ালেন পিরলো

আপডেট সময় : ০৮:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬