চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী বলেছেন, শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও আবু রায়হানের রক্ত বৃথা যাবে না। ১৪শ’ শহীদের আত্মত্যাগ ব্যর্থ হবে না।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এমপি কেরামত আলী আরও বলেন, এদেশের ছাত্র-জনতা সাফ জানিয়ে দিয়েছে যে তাদের জায়গা দিল্লি নয়, ঢাকা। তারা এই দেশেই বাঁচতে ও মরতে চায়। তিনি অভিযোগ করেন, যারা রক্তের সাথে গাদ্দারী করেছেন, তারা মানুষের সাথেও গাদ্দারী করেছেন এবং মানুষের দাবিকৃত সংস্কারের দাবিগুলোকে কবর রচনা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মদিনা মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুল আওয়াল ও সাবেক সভাপতি মামুন হাসান প্রমুখ।
রিপোর্টারের নাম 

























