ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে

৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাদ্দাম হোসেন পাভেলকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার নিউমার্কেট থানায় জুলাই আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই আদেশ দেন।

এদিন দুই দিনের রিমান্ড শেষে পাভেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিয়াম আহমেদ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনে বলা হয়, মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা আবশ্যক। জামিনে মুক্তি পেলে তিনি মামলার তদন্তে বাধা দিতে পারেন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাভেলের পক্ষে তার আইনজীবী এমারত হোসেন (বাচ্চু) জামিনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ৪ সেপ্টেম্বর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে ডিবি পুলিশ পাভেলকে গ্রেপ্তার করে। পরদিন অন্য একটি মামলায় তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ২ আগস্ট নিউমার্কেটের ২ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলাম, মেহেদী হাসান, মাহাবুব, নাহিদ, রাসেল, মিরাজ, ইডেন কলেজের সাম্মী আক্তার, সিটি কলেজের হাফিজা আক্তার ও জান্নাতুল ফেরদৌস নাঈমা আহত হন। এই ঘটনায় গত বছরের ২৬ আগস্ট হাবিবুর রহমান বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে অনুমোদনহীন এলপিজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ: দগ্ধ ১৫, পুড়লো অর্ধশতাধিক ঘর ও ১৫ গাড়ি

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে

আপডেট সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫