ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতের আহ্বান

সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব করা না হয়, সে বিষয়ে জোর দাবি জানিয়েছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের ক্ষমতা এবং বিরোধী দল উভয়কেই প্রশ্ন করার অধিকার রাখে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কোনো সাংবাদিককে তার দায়িত্ব পালনের জন্য সরাসরি গ্রেপ্তার না করে, অভিযোগ থাকলে আদালতের মাধ্যমে সমন জারির পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা এবং সেখানে যোগ্য ও মেরুদণ্ডসম্পন্ন ব্যক্তিদের নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মাহমুদুর রহমান প্রেস ট্রাস্ট পুনরুজ্জীবনেরও আহ্বান জানান, যা বন্ধ হয়ে যাওয়া পত্রিকাগুলো পুনরায় চালু করে সাংবাদিকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তবে, তিনি স্পষ্ট করেন যে, কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধ করলে সরকার তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে, কারণ ফৌজদারি অপরাধ ও সাংবাদিকতা এক জিনিস নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতের আহ্বান

আপডেট সময় : ০৫:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬