ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সংবিধান মেনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নির্বাচনের সময় এলে দল তাদের মনোনীত প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সোমবার সকালে নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের আমির সিলেটে কী বলেছেন, তা তার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা নিয়ে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তিনি আরও বলেন, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মননশীলতা সেভাবে তৈরি হয়েছে।

তিনি জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে বলেন, জামায়াত গণতান্ত্রিক দল কি না, তা তিনিই বিবেচনা করবেন। স্থানীয় সরকার নির্বাচন এবং প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে। মন্ত্রী জানান, এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান।

এরপর মন্ত্রী বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের জন্য প্রণোদনার চেক বিতরণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫শ মিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত

সংবিধান মেনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬