ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের খুলনা-মংলা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় রামপাল থানাধীন ভাগা বাজার চৌরাস্তা থেকে প্রায় ১০০ গজ উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ইবারাত আলী (৫০), তিনি রামপাল থানার ইসলামাবাদ গ্রামের কওসার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ইবারাত আলী সড়কে ছিটকে পড়েন এবং বাসটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে রামপাল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাইওয়ে থানাকে অবহিত করে। হাইওয়ে থানা পুলিশ এসে আইনি প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে রামপালের কামাল ফিলিং স্টেশনে আটক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে মালচিং পদ্ধতিতে করলা চাষে কৃষকদের বাম্পার ফলন ও লাভ

রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬