ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: টংগিবাড়ীতে দুজনকে আটক

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে চোর অপবাদ দিয়ে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা পুলিশের নজরে আসে এবং টংগিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। উপজেলার নিতিরা গ্রামে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে মো. শাহিন (১৪) নামের নির্যাতিত কিশোরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে একটি বসতঘর থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। চোর সন্দেহে শাহিনকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মতিউর রহমান মাঝি (৫০) ও উজ্জ্বল মাঝি (৪৫)-কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে মালচিং পদ্ধতিতে করলা চাষে কৃষকদের বাম্পার ফলন ও লাভ

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: টংগিবাড়ীতে দুজনকে আটক

আপডেট সময় : ০১:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬