রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এই সম্মিলিত অভিযানে অংশ নেয়।
রবিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উচ্ছেদকালে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরকার সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট ভেঙে উদ্যান এলাকা সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয়।
অভিযান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
জনগণের স্বার্থে এবং উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে যে, এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 




















