ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চক্রান্তের গোপন পথ পরিহার করে সুষ্ঠু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান: গোলাম পরওয়ার

নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন এবং সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন যে, দু-একজন উপদেষ্টা এবং প্রশাসন গোপনে একটি নির্দিষ্ট দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনার চেষ্টা করছেন। তাদের মধ্যে এক ধরনের চাপ কাজ করছে। তবে চক্রান্ত ও ষড়যন্ত্রের এই গোপন পথ পরিহার করে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার আরও বলেন, ছাত্র-জনতার ২৪-এর গণঅভ্যুত্থান ছিল মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর তাদের দ্বিতীয় সংগ্রাম হলো দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতিবিরোধী যুদ্ধে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে জয়ী করার আহ্বান জানান।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় খুলনার কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক (খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) মাওলানা আবুল কালাম আজাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি তার বক্তব্যে জাতীয় পার্টি, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুদের সমালোচনা করে বলেন, এই দলগুলোই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রেখেছিল, তাই তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি দলের আমিরের বক্তব্য উল্লেখ করে বলেন, “আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আর আমাদের আগামীর সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে।” গোলাম পরওয়ার বলেন, জামায়াত যখন ক্ষমতার অংশীদার হয়েছিল এবং তাদের দুজন মন্ত্রী ছিলেন, তখন সব সংস্থা তন্নতন্ন করেও তাদের কোনো দুর্নীতি খুঁজে পায়নি। তিনি এই প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই দলের কোনো এমপি ফ্রি প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা ফ্ল্যাট গ্রহণ করবেন না।

এর আগে সকাল ৯টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠেও তিনি ছাত্র-যুব সমাবেশে বক্তব্য রাখেন। সেই সমাবেশে তিনি বলেন, মানুষের তৈরি করা আইন ব্যর্থ হওয়ায় সংসদে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হলে পবিত্র কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি নীরব বিপ্লব ঘটবে। এবারের ৩০০ আসনের সংসদ নির্বাচনের জন্য তিনি আল্লাহভীরু, সৎ ও সত্যবাদী নেতাদের বেছে নেওয়ার আহ্বান জানান। তার দলের লক্ষ্য একটি মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবাই শান্তি, ন্যায় ও মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারবে।

পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশেও বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা-৬ আসনে দলের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

চক্রান্তের গোপন পথ পরিহার করে সুষ্ঠু নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫