ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে কোরআন বিতরণ

ইসলামের সুমহান আদর্শ প্রচার, পবিত্র আল-কুরআনের শিক্ষা সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কোরআনের সঙ্গে মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন রাজধানীতে বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। শনিবার ঢাকার পল্টনে এই মহতী উদ্যোগটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আজহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানি সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পবিত্র আল-কোরআন মানবজাতির জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ন্যায়বিচার, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কুরআন-মুখী সমাজ গঠনের লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিনামূল্যে কোরআন বিতরণ, দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

আল ওয়াহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, সমাজে কুরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে। তিনি নিজে কুরআনের শিক্ষা অনুসরণ করার পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাদের লক্ষ্য কেবল কুরআন বিনামূল্যে বিতরণ করা নয়, বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। তিনি আশা প্রকাশ করেন যে, কোরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে এবং একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল: বালক বিভাগে সিলেট-ময়মনসিংহ, বালিকা বিভাগে রাজশাহী-রংপুর ফাইনালে

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে কোরআন বিতরণ

আপডেট সময় : ০৮:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬