ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করে নিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে সংগঠনটি। শুক্রবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনের পরিবর্তে নিরপেক্ষ স্থানে আলোচনার শর্ত দেওয়া হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই কনস্টিটিউশন ক্লাবকে আলোচনার স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তারা মুক্ত মনে আলোচনার প্রত্যাশা করছেন, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে রাজীব চক, দিল্লি গেট ও সুপ্রিম কোর্টসহ দিল্লির গুরুত্বপূর্ণ ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবারও একই কারণে ১৬টি স্টেশন বন্ধ ছিল। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা।
রিপোর্টারের নাম 
























