ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ইসরায়েল ইস্যুতে মালয়েশীয় রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাষ্ট্র, অনড় কুয়ালালামপুর

ইসরায়েল ইস্যুতে নিজেদের কঠোর অবস্থানের কারণে ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুবকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। তলবের প্রেক্ষিতে রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া মালয়েশিয়ার দীর্ঘদিনের রাষ্ট্রীয় ও আদর্শিক অবস্থান এবং এতে কোনো পরিবর্তনের সুযোগ নেই।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এক বিবৃতিতে জানান, অভিবাসন নীতি অনুযায়ী মালয়েশিয়া কোনোভাবেই ইসরায়েলি নাগরিকদের প্রবেশাধিকার দেয় না। সম্প্রতি এক মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিকের মালয়েশিয়ায় প্রবেশের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাকে অবিলম্বে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি শনাক্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

এদিকে, একটি নির্দিষ্ট শিক্ষা প্রকল্পের আড়ালে ইসরায়েলি নাগরিকদের মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ খতিয়ে দেখছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সরকার অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে তদন্ত শুরু করেছে। মালয়েশিয়া সরকার পুনর্ব্যক্ত করেছে যে, ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান আপসহীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের জন্য আওয়ামী লীগ দায়ী’: রাশেদা বেগম হিরা

ইসরায়েল ইস্যুতে মালয়েশীয় রাষ্ট্রদূতকে তলব করল যুক্তরাষ্ট্র, অনড় কুয়ালালামপুর

আপডেট সময় : ১২:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬