ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আল-আকসা মসজিদে ইসরাইলিদের অনুপ্রবেশ: মুসলিম দেশগুলোর তীব্র নিন্দা

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উগ্রপন্থি গোষ্ঠী ও হাজার হাজার ইসরাইলি বসতি স্থাপনকারীর অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা আল-আকসা মসজিদের পবিত্র চত্বরে ‘চরমপন্থি ইসরাইলি মন্ত্রীদের নেতৃত্বে বসতি স্থাপনকারীদের ব্যাপক অনুপ্রবেশের’ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তা ও সুরক্ষার মধ্যেই ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থানে এই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

পররাষ্ট্রমন্ত্রীরা মন্তব্য করেছেন, ‘এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ঘৃণা ও চরমপন্থাকে আরো উসকে দেয় এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।’ তারা আরো বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনগত বিদ্যমান অবস্থান পরিবর্তনের এটি একটি ‘অবৈধ প্রচেষ্টা’। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ‘অধিকৃত জেরুজালেম কিংবা সেখানকার মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।’

ইহুদিদের শোক দিবস তিশা ব’আভ উপলক্ষে বৃহস্পতিবার চার হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী ও কট্টরপন্থি গোষ্ঠীর সদস্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। চলতি বছরে এটি সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, ইসরাইলি বাহিনী মসজিদের প্রবেশপথে কঠোর বিধিনিষেধ আরোপ করে, বিপুলসংখ্যক মুসল্লি ও শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেয় এবং কয়েকজনকে মারধর করে। উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে একতরফাভাবে এটি নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেয়। তবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৪ সালে তার রায়ে বলেছিল যে, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখল আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। বর্তমান প্রচলিত ব্যবস্থাপনা অনুযায়ী, জর্ডানের নিয়োগপ্রাপ্ত সংস্থা জেরুজালেম ওয়াকফ আল-আকসা মসজিদের প্রশাসনিক দায়িত্ব পালন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের জন্য আওয়ামী লীগ দায়ী’: রাশেদা বেগম হিরা

আল-আকসা মসজিদে ইসরাইলিদের অনুপ্রবেশ: মুসলিম দেশগুলোর তীব্র নিন্দা

আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬