ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন

চলতি বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। নরওয়ের নোবেল কমিটি গত শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলায় গণতন্ত্রের জন্য মাচাদোর সংগ্রামের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করে।

নোবেল পাওয়ার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মারিয়া লিখেছেন, “আমি এ পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ এবং আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বিষয়টি জানান। পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “মারিয়া আমাকে ফোন করেছিলেন এবং জানালেন যে তিনি আমাকে সম্মান জানিয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন।”

শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার সম্পর্কে প্রশ্নের উত্তরে সরাসরি কমিটির সিদ্ধান্তের সমালোচনা না করলেও, তিনি বেশ কয়েকটি যুদ্ধ সমাধানে নিজেকে কৃতিত্ব দেন এবং দাবি করেন যে তার পুরস্কারটি প্রাপ্য ছিল।

এদিকে, ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউজ। তাদের বক্তব্য, শান্তির পরিবর্তে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে, তবে ট্রাম্প শান্তির জন্য কাজ করতে থাকবেন। তারা আরও বলেন, “ট্রাম্প শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধ, জীবন রক্ষা ইত্যাদি কাজ অব্যাহত রাখবেন। তার মতো কেউ নেই, যিনি নিজের ইচ্ছার শক্তিতে পর্বতকে নড়াতে পারেন।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন

আপডেট সময় : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫