ইরান বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে জ্বালানি ট্যাংক, সরঞ্জাম গুদাম ও সেনাদের আবাসস্থল লক্ষ্য করে তারা এই হামলা চালায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডানের আল আজরাক ঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও আবাসন এলাকাও হামলার শিকার হয়েছে।
ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, তাদের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করবে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।
রিপোর্টারের নাম 
























