ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আনিসুল ইসলাম মাহমুদ: দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে

জাতীয় পার্টির একাংশের চেয়াম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারের উপদেষ্টারা বারবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে দাবি করছেন, তবে দেশের সাধারণ মানুষসহ রাজনৈতিক নেতারা এই নিয়ে সংশয়ে রয়েছেন। তিনি বলেন, এ ধরনের প্রশাসন দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কেউ বিশ্বাস করে না।

শনিবার, ১১ অক্টোবর, রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের জনগণ এখন প্রশ্ন করছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, যা প্রমাণ করে যে সাধারণ মানুষও নির্বাচন নিয়ে সন্দিহান।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। মানুষ এখন মব সন্ত্রাসের কারণে সত্য কথা বলতেও ভয় পাচ্ছে, আর হত্যাকাণ্ড তো নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। এমন চরম অবনতিশীল পরিস্থিতির মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলা হাস্যকর।

তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তনের প্রচেষ্টা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে তিনি সবাইকে অনুরোধ করেন গায়ের জোরে সংবিধান পরিবর্তন করার চিন্তা না করার জন্য। সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত পার্লামেন্ট দরকার, আর তা ছাড়া সাংবিধানিকভাবে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।

জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদার সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

আনিসুল ইসলাম মাহমুদ: দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে

আপডেট সময় : ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫