ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের আল্লাহভীতি ও তাকওয়াপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অবশ্যই সাংগঠনিক, রাজনৈতিক এবং দ্বীনি—এই তিনটি যোগ্যতা থাকতে হবে। এই তিনটি যোগ্যতা ছাড়া সংগঠনকে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনাতনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি ও তাকওয়াপূর্ণ পরিবেশ বজায় থাকলে সংগঠনকে এগিয়ে নেওয়া যাবে।

দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রত্যেকের কমবেশি জিম্মাদারি রয়েছে। বিগত নির্বাচনের পর আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্ভাবনার জায়গায় নিয়ে গিয়েছেন, আসুন আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করি।

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। সমাবেশে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে নারী ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ: উত্তাল ক্যাম্পাস, প্রশাসনিক ভবনে তালা

জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের আল্লাহভীতি ও তাকওয়াপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ

আপডেট সময় : ০২:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬