ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ঢাকা সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা এবং তার আশপাশে সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার, ১১ অক্টোবর, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার আওতায় ১২ অক্টোবর ২০২৫ রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ এলাকা হিসেবে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনের এলাকা। এছাড়া, সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

ঢাকা সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির

আপডেট সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫