ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে যোগ দেওয়ায় অভিনেত্রী আয়েশা খান আটক হয়েছেন। বুধবার মুম্বাইয়ের দাদার এলাকায় একটি বিক্ষোভ সমাবেশ থেকে তাকে পুলিশ আটক করে। পরে থানায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ‘ধুরন্ধর’ সিনেমার এই অভিনেত্রী অভিযোগ করেন যে, বিক্ষোভস্থলের কাছাকাছি শান্তভাবে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘আমার হাত কাঁপছে। আমি শুধু শান্তভাবে দাঁড়িয়ে ছিলাম, একটি কথাও বলিনি, বিক্ষোভ শুরুও করিনি। আমি দাঁড়িয়েছিলাম কারণ আমার ভাই এবং বন্ধুদের আটক করা হয়েছিল।’ আয়শার দাবি, বিক্ষোভ শুরু হওয়ার আগেই পুলিশ তার ভাই ও কয়েকজন বন্ধুকে আটক করে।
আয়েশা শেয়ার করা ভিডিওতে আরও দেখা যায়, এক যুবক বলছেন যে তার গণিতের পরীক্ষা রয়েছে এবং কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে।
রিপোর্টারের নাম 























