জেলা প্রতিনিধি, বাগেরহাট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং তারা দিল্লির অন্ধকারে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে। তিনি আরও বলেন, যখন এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে বিদ্যমান ছিল, তখনও বাংলাদেশের জনগণ, ছাত্র-জনতা তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে।
বুধবার বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে, তবে তিনি আসলে এখানে আসবেন না। তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না; তাকে দিল্লিতেই মৃত্যুবরণ করতে হবে এবং তার লাশ হয়তো কোনো পুকুর বা নদীতে ভাসিয়ে দেওয়া হবে। যতই তিনি হুংকার দিন না কেন, তার দেশে ফেরার আর সাহস নেই।
সারোয়ার তুষার বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দেশের সংস্কার ও পরিবর্তন চায়। গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ, তাকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তা আত্মসাৎ করা হয়েছে। এখন তারা বলছে গণভোট নাকি অসাংবিধানিক। তিনি প্রশ্ন করেন, গণভোট যদি অবৈধ হয়, তবে বিএনপি নামক দলটি কি বৈধ?
বুধবার (২২ জুলাই) বিকাল ৫টায় বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, (এসিপির) কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি ও দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা।
রিপোর্টারের নাম 























