ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস: ১০ উইকেটে কুমিল্লাকে হারিয়ে সেমিফাইনালে রংপুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর সেমিফাইনালে পৌঁছেছে রংপুর অঞ্চলের কিশোর দল। আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা কুমিল্লা অঞ্চলকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে।

টস জিতে রংপুর অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরুতেই ফারহান সাদিক কুমিল্লার শিবিরে আঘাত হানেন। দলীয় ৬ রানে প্রথম উইকেট পতনের পর একে একে উইকেট হারাতে থাকে কুমিল্লা। ১১ রানে দ্বিতীয় এবং ২৯ রানে তৃতীয় উইকেট হারায় তারা। কুমিল্লার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ১৫ রান করেন আবরার জাসিন, যা ১১ বলে এক চার ও এক ছক্কায় ১৩৬.৩৬ স্ট্রাইকরেটে এসেছিল। এছাড়া ব্রিহাত দেবনাথ ১০ বলে ১২ ও মো. ফারহান শাহরিয়ার হামিম ১৪ বলে ৯ রান করেন। তবে বাকি ব্যাটসম্যানরা তেমন কোনো অবদান রাখতে পারেননি। সব মিলিয়ে ৯.৫ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় কুমিল্লা বয়েজের ইনিংস। রংপুর বয়েজের বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করেন শাহিন ইসলাম শাহি, যিনি মাত্র ২ রান খরচায় ২ উইকেট শিকার করেন। এছাড়া ফারহান কবির, ফারহান সাদিক ও মো. নওফেল ইহসান নীরব প্রত্যেকে ২টি করে উইকেট নেন। বোলারদের এই দাপুটে পারফরম্যান্সই ম্যাচের নিয়ন্ত্রণ রংপুর বয়েজের হাতে এনে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন রংপুরের দুই ওপেনার। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ও ইলমান বিন ইমতিয়াজের অপরাজিত উদ্বোধনী জুটিতেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। কোনো উইকেট না হারিয়ে মাত্র ৮.৩ ওভারে ৫৯ রান তুলে নেয় রংপুর। অধিনায়ক আব্দুল কাইয়ুম সাকিব ২৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৩৭ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন, যার স্ট্রাইকরেট ছিল ১৩৭.০৪। অন্যপ্রান্তে ইলমান বিন ইমতিয়াজ অপরাজিত থাকেন ১৮ রানে। এই জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল রংপুর বয়েজ।

রাজধানীর ঢাকায় ২০ জুলাই শুরু হওয়া নতুন কুঁড়ি ২০২৫-২০২৬ জাতীয় পর্বের খেলা চলছে। আজ তৃতীয় দিনে তিনটি ডিসিপ্লিনের খেলা বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেটের বালক ও বালিকা বিভাগের চারটি কোয়ার্টার ফাইনালেই বৃষ্টি বাধা সৃষ্টি করেছে। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ ১০ ওভার করে হলেও বাকি তিন ম্যাচের দুটির ভাগ্য নির্ধারিত হয় টসে, অন্যটির ফলাফল বৃষ্টি আইনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির আন্দোলনকারীদের জন্য সংহতির বার্তা: ভারতজুড়ে পাঠানো হচ্ছে খাবার ও রসদ

নতুন কুঁড়ি স্পোর্টস: ১০ উইকেটে কুমিল্লাকে হারিয়ে সেমিফাইনালে রংপুর

আপডেট সময় : ১২:০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬