রাজধানীর ভাটারা এলাকার বসুন্ধরা আবাসিক সংলগ্ন অ্যাপোলো হাসপাতাল রোডের ছোলমাইদে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ডেন্টাল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ওরালিক্স ডেন্টাল কেয়ার’ গত ১৭ জুলাই এক উৎসবমুখর পরিবেশে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে কর্নেল আলমাস রাইসুল গনি, পিএসসি, জি (অব.), পরিচালক (মানবসম্পদ ও সাংগঠনিক উন্নয়ন), টি. কে. গ্রুপ এবং বেনজির আবরার, দ্য ডেইলি স্টার বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল ও এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপস্থিত ছিলেন।
ডা. লামিয়া আল সাবাবা আবরার আল ওয়াসি এবং সৈয়দা সামিয়া সুলতানা-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে রোগীদের নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ডেন্টাল সেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, করপোরেট প্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা, কেক কাটা এবং প্রতিষ্ঠান পরিদর্শনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় অতিথিরা প্রতিষ্ঠানটির আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং রোগীবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা দেশের ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নৈতিক চিকিৎসা চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, ওরালিক্স ডেন্টাল কেয়ার রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে রাজধানীর অন্যতম নির্ভরযোগ্য ডেন্টাল সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। উদ্যোক্তারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নৈতিকতা, আন্তরিকতা ও আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য। তারা জানান, প্রতিটি রোগীর জন্য নিরাপদ, আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করবে।
রিপোর্টারের নাম 

























