ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানকে অবতরণে অনুমতি দেয়নি বসনিয়া

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়াজার্তোকে বহনকারী একটি সামরিক বিমানের বানিয়া লুকায় অবতরণের অনুমতি দেননি বসনিয়ার প্রতিরক্ষামন্ত্রী জুকান হেলেজ। বুধবার তিনি বলেন, হেলেজ জানান, কেন সিয়াজার্তো সেই বিমানে ছিলেন হাঙ্গেরি ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। এটি স্বায়ত্তশাসিত সার্ব রিপাবলিকের প্রধান শহর বানিয়া লুকায় অবতরণ করতে চেয়েছিল।

বুধবার সিয়াজার্তো প্রতিবেশী সার্বিয়া সফর করেন। ক্রোয়েশিয়া থেকে অপরিশোধিত তেলের চালান বন্ধ হয়ে যাওয়ার পর বেলগ্রেডকে সহায়তার উপায় নিয়ে আলোচনা করেন তিনি।

হেলেজ বলেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও সিয়াজার্তো প্রকাশ্যে বসনিয়ান সার্ব বিচ্ছিন্নতাবাদী নেতা মিলোরাদ ডোডিককে সমর্থন দিয়ে আসছেন। এটি বসনিয়া -হার্জেগোভিনার (বিআইএইচ) সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্যকে ক্ষুণ্ন করে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বিআইএইচ-এর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হলো দেশের সাংবিধানিক ব্যবস্থা, আইন ও স্বার্থ রক্ষা করা। পূর্ণ স্বচ্ছতা ও রাষ্ট্রের প্রতি সম্মান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এই ফ্লাইটের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

বসনিয়ান সার্ব রিপাবলিকের সাবেক প্রেসিডেন্ট ডোডিক আন্তর্জাতিক শান্তি দূত ও সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত অমান্য করায় ক্ষমতাচ্যুত হন। তিনি অরবানের সমর্থনের ব্যাপারে প্রকাশ্যে গর্ব করেন। বুধবার বুদাপেস্টে অরবানের সঙ্গে দেখা করেন ডোডিক এবং নতুন নির্বাচিত আঞ্চলিক প্রেসিডেন্ট সিনিশা কারান।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানকে অবতরণে অনুমতি দেয়নি বসনিয়া

আপডেট সময় : ১১:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫