ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মাদক ও অপরাধ দমনে সরকার কঠোর: হবিগঞ্জে এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম ফয়সল বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার সকালে মাধবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম ফয়সল আরও বলেন, মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের জানমাল রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধী বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ওসি সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইদ্রিস আলী দুলা মিয়া, এসিএফ মোজাম্মেল হক ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

মাদক ও অপরাধ দমনে সরকার কঠোর: হবিগঞ্জে এমপি ফয়সল

আপডেট সময় : ০৯:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬