ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক

বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বৈঠকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি দেশব্যাপী আরও কার্যকরভাবে সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করা হয়। এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অন্তর্ভুক্ত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দেশে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিভিন্ন দেশে তাদের উন্নয়ন কাজের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে আইন প্রণয়ন ও কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির: জবাবদিহি খর্ব হওয়ার আশঙ্কা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক

আপডেট সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬