ভারতের রাজধানী দিল্লিতে গতকাল সোমবার হাজার হাজার বিক্ষোভকারীর আকস্মিক উপস্থিতি ও অভিযানে দিল্লি পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা চরম দিশেহারা হয়ে পড়ে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও, বিক্ষোভকারীরা এক অভূতপূর্ব পরিস্থিতিতে ভারতের পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে যেতে সক্ষম হয়।
এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, প্রায় ৩ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন এবং কয়েক স্তরের ব্যারিকেড থাকা সত্ত্বেও মূলত শিক্ষার্থী ও তরুণদের এই বিশাল জনস্রোতকে আটকানো সম্ভব হয়নি। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্টের কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে।
সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়েছে, নেতৃত্বহীন এই বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখী রাইসিনা মার্গের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের পক্ষ থেকে তেমন কোনো বাধার সম্মুখীন হননি। পার্লামেন্টের দিকে যাওয়া সবকটি সড়কেই বিক্ষোভকারীদের উপচে পড়া ভিড় ছিল এবং তারা পথে একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান।
সোমবার থেকে শুরু হওয়া ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই নজিরবিহীন ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের প্রতিহত করতে শেষ পর্যন্ত পুলিশ পার্লামেন্ট কমপ্লেক্স থেকে মাত্র ১০০ মিটার দূরে বাস দিয়ে পথ আটকে দেওয়ার চেষ্টা করে।
রিপোর্টারের নাম 






















