ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হংকংয়ে একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের একাধিক উচ্চ ভবনে আগুন ছড়িয়ে পড়লে কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের উল্লেখিত তথ্যের বরাত দিয়ে স্থানীয় সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানায়, এখনও কয়েকজন মানুষ বহুতল টাওয়ারগুলোর ভেতরে আটকে আছেন। গুরুতর দগ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দমকল কর্মীদের কয়েকজনও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন। ভবনগুলোর উচ্চতা ৩১ তলা।

সরকার জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের মাত্রা বাড়িয়ে ‘লেভেল-৫’ করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা আগে আগুনটি ‘লেভেল-৪’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছিল।

সন্ধ্যা ৬টার হিসাব অনুযায়ী, মোট নয়জনকে চিকিৎসার জন্য দুটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন, তিনজন সংকটাপন্ন, একজন গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর পায় তারা। বিকেল ৩টা ৩৪ মিনিটে আগুনটিকে লেভেল–৪ অ্যালার্ম হিসেবে ঘোষণা করা হয়। আটটি ব্লক নিয়ে গঠিত এই আবাসিক কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে। আগুনে আক্রান্ত ভবনের আশপাশের বেশ কয়েকটি টাওয়ারে বাঁশের স্ক্যাফোল্ডিং ছিল।

অগ্নিকাণ্ডের কারণে তাই পো রোডের একটি পুরো অংশ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হংকংয়ের পরিবহন বিভাগ। শহরের প্রধান দুই মহাসড়কের একটি হওয়ায় বাস চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

হংকংয়ে একাধিক বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

আপডেট সময় : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫