ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি হামলা: জাতীয় যুবশক্তির তীব্র নিন্দা ও উদ্বেগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা, লাঠিচার্জ এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ আন্দোলনকারীদের গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশের তরুণদের সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ (এনসিপি) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সংগঠনটি আন্দোলনকারী তরুণ-তরুণীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে।

সোমবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ, সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার নাগরিকদের মৌলিক স্বাধীনতার অংশ। বলপ্রয়োগ বা দমনমূলক ব্যবস্থার মাধ্যমে আন্দোলন দমানো যায় না; বরং যেকোনো মতপার্থক্যের অবসান হওয়া উচিত সংলাপ, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণ-তরুণীরা দিল্লিতে আন্দোলনে নেমেছিলেন। এই শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ, লাঠিচার্জ ও নেতাদের আটকের ঘটনা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে বলে জাতীয় যুবশক্তি মনে করে।

সংগঠনটি মনে করে, তরুণদের ন্যায়সঙ্গত দাবি দমন না করে গঠনমূলক সংলাপের মাধ্যমে তাদের বক্তব্য শুনলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়। বিবৃতিতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনভিপ্রেত এই ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় বলপ্রয়োগের অভিযোগ পর্যালোচনা করে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সাংবিধানিক পরিবেশ বজায় রাখার অনুরোধও জানানো হয়।

জাতীয় যুবশক্তি আরও যোগ করে, ন্যায়, জবাবদিহিতা ও মানবিক মর্যাদার পক্ষে পরিচালিত যেকোনো আন্দোলন কেবল নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তা বিশ্বব্যাপী গণতান্ত্রিক চেতনারই অংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিট অনিয়ম ও কৃষক আন্দোলনে মোদী সরকারের ওপর বাড়তি চাপ

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি হামলা: জাতীয় যুবশক্তির তীব্র নিন্দা ও উদ্বেগ

আপডেট সময় : ১২:২৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬