প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষের মাঝে নারিকেল চারা সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। সোমবার হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাবেক কমিশনার বিজন কান্তি সরকার এবং ঝালকাঠী জেলা প্রশাসক মমিন উদ্দীন।
বক্তব্যে অতিথিরা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলায় চলতি বছর লাখ লাখ ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগের সকল জেলা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নেওয়া এই পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে বিভাগীয় ও জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
রিপোর্টারের নাম 






















