ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মানহীন ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় দেশের চারটি নামী প্রতিষ্ঠানের আটটি পণ্য বাজার থেকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ল্যাবরেটরি পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীব এবং পুষ্টি উপাদানের ঘাটতি ধরা পড়েছে।

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে অতিরিক্ত প্রিজারভেটিভ এবং কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের চকলেট আইসক্রিমে অতিরিক্ত ‘মিল্ক সলিড নন ফ্যাট’ পাওয়া গেছে। এছাড়া অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের লোশন, ফেসওয়াশ ও শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে। অন্যদিকে, ডেকো ফুডসের সফট ড্রিংক পাউডারে ভিটামিন সি-র পরিমাণ মানমাত্রার চেয়ে কম পাওয়া গেছে।

সংস্থাটি জানিয়েছে, জনস্বাস্থ্য বিবেচনায় এসব পণ্যের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং নতুন করে অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন ও বিপণন সম্পূর্ণ বন্ধ থাকবে। বাজার থেকে এসব পণ্য সরাতে ডিলার ও খুচরা বিক্রেতাদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএসটিআই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ায় অনলাইন প্রতারণার ভয়াবহ বিস্তার: এক বছরে ক্ষতি ১১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

মানহীন ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

আপডেট সময় : ১০:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬